২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সারাদেশের সড়ক সংস্কার না করায় যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে গাজীপুর জেলা বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 09:51 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

গাজীপুর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সারাদেশের সড়ক সংস্কার না করায় যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে গাজীপুর জেলা বিএনপি। এই দাবিতে মঙ্গলবার সকাল ১০টায় চান্দনা চৌরাস্তায় গাজীপুর সড়ক ও জনপথ কার্যালয়ের সামনের মানববন্ধন ও সমাবেশে সারা জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এই ব্যর্থতার জন্য স্থানীয় সংসদ সদস্যদেরও পদত্যাগের দাবি জানান তারা। বক্তারা বলেন, অবিলম্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংস্কার করে তা যানবাহন চলাচলের উপযোগী করতে হবে। বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন মহাসড়ক নাজুক অবস্থায় পৌঁছার পর সড়ক সংস্কারের দাবিতে কয়েক দিন ধরে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। বিডিনিউজ টোয়েন্টিএফার ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪৮ ঘ.