২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

রাজধানীর বিমানবন্দর সড়কে খিলক্ষেত থানার সামনে একটি কাভার্ড ভ্যান এবং ছোট ট্রাকের সংঘর্ষে এক পথচারী নিহত এবং ছয় জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 09:07 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিমানবন্দর সড়কে খিলক্ষেত থানার সামনে একটি কাভার্ড ভ্যান এবং ছোট ট্রাকের সংঘর্ষে এক পথচারী নিহত এবং ছয় জন আহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে বিমানবন্দর থেকে মহাখালীগামী একটি কাভার্ডভ্যান একইমুখী একটি ছোট ট্রাককে আঘাত করে। এসময় ট্রাকের পাশে দাঁড়ানো মো. আলী (৩৫) নামে এক পথচারীসহ ট্রাকে থাকা ছয় জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, আলী মারা গেছেন। দুর্ঘটনার পরপরই চালক কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত চলে যায় জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/এমআই/১৫০০ ঘ.