চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ থানাধীন নাছিরাবাদ শিল্প এলাকায় একটি ইস্পাত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বায়েজিদ বোস্তামির মাজার সংলগ্ন এলাকায় মিজানুর রহমানের মালিকানাধীন মডার্ন স্টিল মিলে এ ঘটনা ঘটে।
বায়েজিদ দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
দমকল বাহিনীর কর্মকর্তা জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার ভেতরে ফার্নেসে (চুল্লি যেখানে লোহা গলানো হয়) পাথর ও লোহা গলিয়ে লোহার পাত তৈরি করার সময় তলদেশে বিস্ফোরণ ঘটে।
আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোিেয়ন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএ/১৬৪৮ ঘ.
bdnews24