২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

রাজধানীর মগবাজারে ট্রাকচাপায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 06:06 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজারে ট্রাকচাপায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে মগবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে জানা গেছে, তার নাম বিপুল কৃষ্ণ হাওলাদার (৩৫)। গুলশান থানা এলাকার ১৭ নম্বর সড়কের জে ব্লকের ৩০ নম্বর বাড়ির বাসিন্দা তিনি। রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ১০টার দিকে একটি ট্রাক বিপুলকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, বিপুল মারা গেছেন। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পলাতক রয়েছে। এদিকে মহাখালীর সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী দুজন আহত হয়েছেন। গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে সেতু ভবনের সামনে পশ্চিম দিকের সড়কে একটি মটর সাইকেলকে ধাক্কা দেয় একটি সিএনজি আটোরিকশা। এতে মটর সাইকেলের আরোহী দুজন আহত হন। আহতরা হলেন- জাহাঙ্গীর জুবায়ের রানা এবং মাহবুবুর রহমান। ওসি আলম জানান, মাহবুব দি মনিটর বাংলাদেশ নামে একটি পত্রিকার সাংবাদিক এবং জাহাঙ্গীর তার বন্ধু। জাহাঙ্গীর এর অবস্থা গুরুতর। তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১১৫৭ ঘ.