২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার তাহরিরকর্মীরা কারাগারে

পল্টন এলাকা থেকে শনিবার গ্রেপ্তার হিযবুত তাহরীরের ১৫ কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন এলাকা থেকে শনিবার গ্রেপ্তার হিযবুত তাহরীরের ১৫ কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার তাদের ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মুহাম্মদ সাইফুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে হেফাজতের (রিমান্ড) আবেদন ছিলো পুলিশের। তবে তার শুনানির জন্য আগামী ২১ অগাস্ট দিন ঠিক করেছেন বিচারক। পল্টন থানার উপপরিদের্শক কামরুল ফারুক তদন্ত কর্মকর্তা হিসাবে ওই হেফাজতের আবেদন করেছেন। গ্রেপ্তার ১৫ জনের মধ্যে ১০ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর ৫ জন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা হলেন- রাদ-ই-শফিক, মনিরুল ইসলাম পিয়াস, সাব্বির আহেমেদ আকাশ, জামিলুর রহমান, শরীফ শাহ মিরাজ, শাহাবুদ্দীন, আসিফ রহমান, সৈয়দ জাইম আবদুল্লাহ, সাইদুল ইসলাম, আহমেদ নিজাম, সাফায়েত উল্লাহ শাওন, হাবিবুর রহমান, ফয়সল আহমেদ, আশিকুর রহমান ও কদর জামিল খন্দকার। পূর্ব ঘোষণা দিয়ে পল্টন এলাকার কস্তুরি হোটেলের গলি থেকে নিষিদ্ধ হিযবুত তাহরীর শনিবার মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ১৫ জনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২০২৫ ঘ.