২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষককে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যানের সাজা

স্কুল শিক্ষককে মারধরের ঘটনায় মাদারীপুরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

মাদারীপুর, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল শিক্ষককে মারধরের ঘটনায় মাদারীপুরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার মাদারীপুরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম ইউসুফ হোসেন এ রায় দেন। দণ্ডিত আবুল হোসেন সাগু আকন রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। মাদারীপুর আদালতের পিপি অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জী সাংবাদিকদের বলেন, উপজেলার বদরপাশা ইউনিয়নের রাজৈর-গোপালগঞ্জ কেজিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলীক কুমার ধরকে মারধরের ঘটনায় গত ১৫ জানুয়ারি ওই মামলাটি করা হয়। এ মামলায় রোববার আবুল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/১৮০৯ ঘ.