২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা পেলেন ১১ আইনজীবী

হট্টগোলের জন্য হাইকোর্ট ক্ষমা করেছে বিএনপির ১১ আইনজীবীকে, যদিও ওই ঘটনায় পুলিশের করা মামলায় তারা সবাই এখন কারাগারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 10:51 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হট্টগোলের জন্য হাইকোর্ট ক্ষমা করেছে বিএনপির ১১ আইনজীবীকে, যদিও ওই ঘটনায় পুলিশের করা মামলায় তারা সবাই এখন কারাগারে। আমিনীর শুনানিতে আইনজীবীদের হট্টগোলের ঘটনায় আদালতের দেওয়া রুলে রোববার নিঃশর্ত ক্ষমা চান ১১ আইনজীবী। তখন রুল জারি করা বিচারপতি এইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ তাদের ক্ষমা করে এ বিষয়ে তাদের দেওয়া রুল নিষ্পত্তি করে দিয়েছেন। সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানি গত ২ অগাস্ট ওই বেঞ্চে হয়েছিলো। একই বিষয়ে খালেদা জিয়ার একই ধরনের উক্তির প্রসঙ্গে আদালত তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললে হট্টগোল বাঁধে। ক্ষমা পাওয়া আইনজীবীরা হলেন- কামরুল ইসলাম সজল, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, আবদুল