২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসে ২ ভাইয়ের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন বিশ্ব কলোনিতে পাহাড় ধসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 05:08 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন বিশ্ব কলোনিতে পাহাড় ধসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মোশারফ হোসেন বাপ্পী (২২) এবং মোহাম্মদ জামাল (৪০)। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাদীনগর গ্রামে। মোশারফের বাবার নাম আবদুুল মালেক এবং জামালের বাবা আলি আহমদ। রোববার সকাল সাড়ে ৬টার দিকে বিশ্বকলোনি কাঁচা বাজার সংলগ্ন বালুর পাহাড় ধসে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও দমকল বিভাগ জানিয়েছে। দুর্ঘটনায় ফখরুল (২২) ও তার স্ত্রী সুমি আক্তার (২০) নামে দুইজন আহত হয়েছে। খুলশী থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্বকলোনির ওই পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারের সদস্যরা রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ঘুমন্ত অবস্থায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দমকল বিভাগের আগ্রাবাদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাটিচাপা অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, বিশ্বকলোনির বালুর পাহাড়ের মাটি কেটে গোড়ায় ঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল ওই পরিবার। ওসি ফারুক বলেন, নিহত পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বালুর পাহাড়ের গোড়ায় অবৈধভাবে বসবাস করে আসছে। প্রসঙ্গত, সা