২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

যৌতুকের দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 06:30 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। স্ত্রী রেখা খাতনকে (২৫) হত্যার অভিযোগে স্বামী ইসমাইল হোসেনকে শনিবার সন্ধ্যায় আটক করা হয়ে। উপজেলার রুপনাই গাছপাড়া গ্রামে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ। এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল সাংবাদিকদের জানান, ৪/৫ বছর আগে ইসমাইল হোসেনের সঙ্গে উপজেলার খুকনী গ্রামের মীর আব্দুর রাজ্জাকের মেয়ে রেখা খাতুনের বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। "বিয়ের পর থেকেই ইসমাইলের সঙ্গে যৌতুকের কারণে তার স্ত্রী রেখার দ্বন্দ্ব চলে আসছিলো।" নিহতের চাচা মীর আব্দর সাত্তার এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/০০২৭ ঘ.