২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দেওয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

মাগুরার শালিখা উপজেলায় মাটির দেওয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

মাগুরা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলায় মাটির দেওয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার মা। শনিবার দুপুরে টিওরখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিংকু খন্দকার (৬) টিওরখালি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। আহত নাজমা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় অধিবাসী দীপক চক্রবর্তী সাংবাদিকদের জানান, শনিবার দুপুরে মায়ের সঙ্গে ঘরে শুয়ে ছিল রিংকু। বৃষ্টিতে মাটির দেওয়াল নরম হয়ে তাদের ওপর ধসে পড়ে। প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে রিংকুর লাশ উদ্ধার করে এবং আহত নাজমাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান দীপক। সদর হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার শহিদুল ইসলাম জানান, হাসপাতালে নাজমা খাতুনের চিকিৎসা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/২২৪৩ ঘ.