ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবিধানিক কমিশনগুলোর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রবীণ সাংবাদিক এবিএম মুসা।
শনিবার তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন কমিশন নিয়োগে এখনো কোনো আইন নেই। সব সরকারই নিজস্ব অনুগতদের এখানে নিয়োগের সুযোগ নিয়েছে। আমাকে নির্বাচন কমিশন নিয়োগের কথা বললে আমিও নিজের লোককেই নিয়োগ করবো। কিন্তু নির্বাচনের পর সবাই পরাজয়ের জন্য নির্বাচন কমিশনকে অভিযুক্ত করেছে।
জাতীয় প্রেসক্লাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) আয়োজিত 'সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগ প্রক্রিয়া : প্রেক্ষাপট ও প্রস্তাবনা' শিরোনামের গোলটেবিলে এ কথা বলেন মুসা।
কমিশনগুলোর কাজের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এত মানুষের বিরুদ্ধে তদন্ত করে মামলা করলো। কিন্তু বিচারের আগেই এসব মামলা বাতিল হলো।
"তথ্য অধিকার কমিশন পরিণত হয়েছে তথ্য না দেওয়ার কমিশনে। তথ্য না দিলেও এ আইনে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।"
'মিলন হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটলো, ঘটলো উত্তরায় পাঁচজনের একসঙ্গে নিহত হওয়ার ঘটনাও। তাদের বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু মানবাধিকার কমিশন কি তাদের বাঁচাতে পেরেছে।
স
bdnews24