২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুর চাপের তারতম্যের আধিক্য রয়েছে। সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। সমুদ্রবন্দরগুলো এবং উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্য