ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় তারেক মাসুদ ও আশফাক মুনীরের মৃত্যুতে দেশের চলচ্চিত্র ও গণমাধ্যমের অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তারেক মাসুদ প্রসঙ্গে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, "যে মানুষটি মুক্তিযুদ্ধের চেতনাকে দেশের মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছিলেন, দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাচ্ছিলেন, দুঃখজনক এক ঘটনার মধ্যে দিয়ে আমরা তাকে হারালাম।"
"স্বাধীনতাত্তোর সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র যারা তৈরি করেছেন, তাদের মধ্যে তারেক মাসুদ ছিলেন অগ্রপথিক," বলেন তিনি।
"এমন দরদ ও মমত্ববোধ নিয়ে এদেশের মানুষকে খুব কম চলচ্চিত্রকার দেখেছেন।"
চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল বলেন, "তারেক মাসুদের মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তিনি অত্যন্ত মেধাবী নির্মাতা ছিলেন। এ রকম আর সৃষ্টি হবে না বাংলা চলচ্চিত্রে। বিশ্ব মানচিত্রে বাংলা চলচ্চিত্রকে তিনি নতুনভাবে পরিচয় করিয়েছিলেন।"
"মুক্তির কথা চলচ্চিত্রের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধকে নতুন করে আবিষ্কার করেছিলেন।"
আশফাক মুনীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় শিক্ষকতা করেন। তার স্মৃতিচারণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "দেশের টেলিভিশন সাংবাদিকতা ও স
bdnews24