চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীর সঙ্গে অভিমান করে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ভাটিয়ারীতে মো. ইসমাইল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন।
শনিবার বেলা ১১টার দিকে ভাটিয়ারীর বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ইসমাইল ভাটিয়ারীর সন্দ্বীপ কলোনীর ৩ নম্বর বাজার বড়ইতলা এলাকার মো. শফিকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ইব্রাহিম নিহতের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর ইসমাইল বিষপান করে। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/আরএ/১৫৫০ ঘ.
bdnews24