২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আবু রায়হান রূপনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 05:51 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

শেরপুর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আবু রায়হান রূপনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশের গোয়েন্দা বিভাগের এসআই মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ১০টার দিকে শেরপুর শহরের রঘুনাথ বাজারের থানা মোড় থেকে রূপনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, "রূপন শেরপুর সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাছাড়া তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।" রূপনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে এসআই মো. মোস্তাফিজ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৪৯ ঘ.