২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অটোরিকশা চালক খুন

শেরপুর সদর উপজেলায় এক সিএনজি অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 06:18 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

শেরপুর, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলায় এক সিএনজি অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মঞ্জু (৩৫) সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের মুন্সির চর গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ডোবার চর এলাকার একটি পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। চর মোচারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খোরশেদুজ্জামান জানান, মঞ্জু বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার জাহিদ সাংবাদিকদের জানান, "হাত-পা বাঁধা অবস্থায় মঞ্জুর লাশ পাট ক্ষেত থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায় বলে ধারণা করছি আমরা।" এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/০০১০ ঘ.