২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে বেধে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

নরসিংদী সদর উপজেলায় স্বামীকে বেধে রেখে স্ত্রীকে (২০) গণধর্ষণ করেছে কয়েকজন বখাটে। এ অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

নরসিংদী, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় স্বামীকে বেধে রেখে স্ত্রীকে (২০) গণধর্ষণ করেছে কয়েকজন বখাটে। এ অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদী সদর মডেল থানায় ওসি অনোয়ার হোসেন জানান, উপজেলার শিলমান্দী ইউনিয়নের দড়িপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তিনি বলেন, টঙ্গী শিল্প এলাকার এক গার্মেন্ট শ্রমিক বৃহস্পতিবার রাতে স্ত্রী ও দুই সন্তানসহ উপজেলার কামারগাঁও যাচ্ছিলেন। পথে দড়িপাড়ায় ৫/৬ যুবক তাদের পথ রোধ করে স্বামীকে বেধে স্ত্রীকে ধর্ষণ করে। এক পর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে ঘটনাস্থল থেকে নয়ন (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে দেয়। ওসি জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৫ ঘ.