২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলন হত্যা: তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গণপিটুনিতে কিশোর সামছুদ্দিন মিলনের মৃত্যুর ঘটনায় তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

নোয়াখালী, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে গণপিটুনিতে কিশোর সামছুদ্দিন মিলনের মৃত্যুর ঘটনায় তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। মামলার অভিযুক্তরা হলেন- কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আকরাম উদ্দিন শেখ, কনস্টেবল আবদুর রহিম ও হেমারঞ্জন চাকমা। গত ২৭ জুলাই কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের রহিমার টেক এলাকায় ডাকাত সন্দেহে পিটুনিতে ছয় জন নিহত হয়। তাদের মধ্যে একজন ছিলেন মিলন। শুক্রবার বিকেলে পুলিশ সুপার (এসপি) হারুনুর রশীদ হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী হোসেনকে মামলাটির তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।" মিলনকে পিটিয়ে হত্যা করার ঘটনার সময় মোবাইলে ধারণ করা ভিডিও রোববার একটি টেলিভিশনে স