সিলেট, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতের দাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি'র সমপর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, "বর্তমানে গ্রাহক পর্যায়ে পিডিবি'র চেয়ে পল্লী বিদ্যুতের দাম কিছুটা বেশি। তাই এ দামের সমন্বয় করা হবে।"
শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগের বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় মুহিত একথা বলেন।
বর্তমানে গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতের সঙ্গে পিডিবির বিদ্যুতের দামে প্রতি ইউনিটে ৩০ পয়সার ফারাক রয়েছে।
সভায় পল্লী বিদ্যুৎ সম্পর্কে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা নানা অভিযোগ তুলে ধরলে এর জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৫০ ভাগ এলাকায় পল্লী বিদুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ করছে। তাদের নানা সীমাবদ্ধতা থাকতে পারে।
সিলেট অঞ্চলের বিদ্যুৎ সমস্যা সমাধানে তিন মাস মেয়াদি একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর বাস্তবায়ন হলে লোডশেডিংয়ের মাত্রা কমে যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেবুন্নেচ্ছা হক, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভুঁইয়া, সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্যভূষন বড়
bdnews24