২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর-বেড়াগ্রাম সড়কে ভটভটি উল্টে গিয়ে সন্তানসহ এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ছয় জন যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

জয়পুরহাট, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর-বেড়াগ্রাম সড়কে ভটভটি উল্টে গিয়ে সন্তানসহ এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ছয় জন যাত্রী। বৃহষ্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মোহনপুর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতরা হলেন- মোজাফফর হোসেন (৬৫) এবং তার ছেলে আনোয়ার হোসেন আনার (২৭)। তাদের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঠানধারা গ্রামে। প্রত্যক্ষদর্শী তিলকপুরের শাহজাহান আলী ও হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্য একটি ভটভটিকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় মোজাফফরদের ভটভটি। দুর্ঘটনায় আট জন আহত হয়। আহতদের প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে মোজাফফর ও আনারকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান বলে আক্কেলপুর থানার ওসি মোখলেছুর রহমান জানিয়েছেন। বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩৩০ ঘ.