২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে গুলিতে দুই বাংলাদেশি পাথর শ্রমিক নিহত হয়েছে। সীমান্তের ওপারের খাসিয়ারা তাদের ওপর গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 07:08 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

সিলেট অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাট সীমান্তে গুলিতে দুই বাংলাদেশি পাথর শ্রমিক নিহত হয়েছে। সীমান্তের ওপারের খাসিয়ারা তাদের ওপর গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে। গোয়াইনঘাট থানার ওসি ইউনুছ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোররাতে বিছনাকান্দি পাথর কোয়ারি এলাকায় বগাই নদীতে পাথর তোলার সময় বাংলাদেশি শ্রমিকদের ওপর গুলি ছোড়া হয়। নিহতরা হলেন- বিছনাকান্দি গ্রামের নছির উদ্দিন ছেলে কামাল উদ্দিন জহুর (৩২) এবং ইরফান আলীর ছেলে কামাল আহমদ (৩০)। এছাড়া আহত হয়েছেন একই গ্রামের সারং উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন (৩০)। ওসি ইউনুছ বলেন, শ্রমিকরা নৌকা নিয়ে পাথর তুলছিলো। রাত সাড়ে ৪টার দিকে ভারতীয় খাসিয়াদের ছররা গুলিতে ঘটনাস্থলেই মারা যান জহুর ও কামাল। সকাল ৯টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম বলেছেন, এ বিষয়ে কথা বলতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.