শেরপুর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর বিসিক শিল্পনগরীতে ভেজাল বিরোধী অভিযানে চারটি মুড়ি কারখানাসহ পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভেজাল বিরোধী অভিযান চালায়।
জরিমানা করা পাঁচ প্রতিষ্ঠান হলো- কুসুমহাটি এলাকার সেমাই কারখানা আশিক ফুড প্রোডাক্ট, বিসিক শিল্পনগরীর গামা মুড়ি কারখানা, আনন্দ সুপার মুড়ি ফ্যাক্টরি, মেসার্স লোকনাথ ফুড প্রোডাক্ট ও রহমান মুড়ি ফ্যাক্টরি।
সবগুলো প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
শেরপুর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার সরকার জানান, ২০০৫ সালের বিশুদ্ধ খাদ্য আইন অনুযায়ী বিএসটিইর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে এবং ভেজাল মিশ্রিত করে সেমাই ও মুড়ি উৎপাদনের অভিযোগে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৫৬ ঘ.
bdnews24