২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের সঙ্গে খালেদার ইফতার

সাংবাদিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতারের আয়োজন করে জাতীয়তাবাদী দল সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ইফতার স্থলে পৌঁছালে খালেদাকে স্বাগত জানান বিএফইউজে'র সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজে সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। ইফতারের পর খালেদা সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারে উপস্থিত ছিলেন সাংবাদিক এ বি এম মূসা, রিয়াজ উদ্দিন আহমেদ, ইকবাল সোবহান চৌধুরী, এ এম এম বাহাউদ্দিন, মাহমুদুর রহমান, আবুল আসাদ, আলমগীর মহিউদ্দিন, মঞ্জুরুল আহসান বুলবুল, রাশীদ উন নবী, কার্তিক চ্যাটার্জি, এলাহী নেওয়াজ খান, এম এ আজিজ, খোন্দকার মনিরুল আলম, গোলাম তাহাবুর, আবু সালেহ, মাহমুদ শফিকসহ বিভিন্ন গণমাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিএনপির নেতাদের মধ্যে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুুব হোসেন, অধ্যাপক জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুুলু, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীসহ সমমনা দলের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৯১৭ ঘ.