সাইদ মেমন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বরিশাল, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরণ কাউকে দায়িত্ব না দিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেছেন।
বিসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি সম্মেলনে যোগ দিতে মেয়র ৯ অগাস্ট চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।"
দায়িত্ব হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, আট দিনের জন্য দেশের বাইরে অবস্থান করবেন বলে দায়িত্ব হস্তান্তর করে যাননি। তাছাড়া দায়িত্ব হস্তান্তর না করলে কোনো সমস্যার কথা আইনে উল্লেখ নেই।
চীনের জিয়ানজু শহরে 'মেয়র সামিট অ্যান্ড ওয়ার্ল্ড সিটিজ সায়েন্টিফিক ডেভেলপমেন্ট ফোরাম' শিরোনামে এ সম্মেলনে হচ্ছে বলে মঙ্গলবার কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জিয়ানজুতে আগামী ১৪ অগাস্ট পর্যন্ত এ সম্মেলন চলবে।
বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচিত তিন প্যানেল মেয়র আলতাফ মাহমুদ শিকদার, কে এম শহিদুল
bdnews24