২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে মিললো হেরোইন-অস্ত্র

ঢাকাগামী দুটি বাসে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও হেরোইন আটক করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাগামী দুটি বাসে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও হেরোইন আটক করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। বুধবার ভোররাতে সিরাজগঞ্জে বাস দুটিতে তল্লাশি চালানো হয়। র‌্যাব জানিয়েছে, আটক অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশি বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি, ২৮৫টি চাপাতি, ৮৭টি হাঁসুয়া এবং ৫০০ গ্রাম হেরোইন। রাত ২টার দিকে সলঙ্গার থানার হাটিকুমরুল গোলচত্বরে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনে তল্লাশি চালানো হয়। র‌্যাব-১২ এর সহকারী পরিচালক মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাসের সিটের নিচ থেকে এলজি, ১২ বোরের ২ রাউন্ড তাজা গুলি এবং ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই বাস থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। তারা হলেন- কুষ্টিয়ার মিরপুর থানার সাহেবনগর গ্রামের খোকন মিয়া (৩৫) এবং মেহেরপুরের গাংনী থানার সবুজ হোসেন (২৫)। প্রায়ই একই সময় ওই এলাকায় গাইবান্ধা থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে ২৮৫টি চাপাতি ও ৮৭টি হাঁসুয়া (দেশি অস্ত্র) উদ্ধার করা হয়। র‌্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার রবিউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এগুলো কে বা কারা নিয়ে যাচ্ছিলো, তা জনা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮৫০ ঘ.