২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের কাঁঠালবাড়ি বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট

কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে ধর্মঘট পালন করেছে ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 08:05 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

কুড়িগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে ধর্মঘট পালন করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বাজারের সব দোপনপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান। ধর্মঘট শেষে বাজারে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম ব্যাপারী, আইয়ুব আলী, মাহবুব আল হোসাইন ও নুর আলম লাল। ব্যবসায়ীরা জানায়, 'হাতকাটা গ্র"প' নমে পরিচিত একদল সন্ত্রাসী সোমবার রাত ১১টার দিকে ব্যবসায়ী আইয়ুব আলী ব্যাপারীর গদিঘরে হামলা চালায়। তারা গদিঘর ও পাশে থাকা চারটি মোটর সাইকেল ভাংচুর করে প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পাশের আরো কয়েকটি দোকানে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় ব্যবসায়ীসহ পাঁচ জন আহত হয়। এই ঘটনার প্রতিবাদে সোমবার রাত দুইটা পর্যন্ত ব্যবসায়ীরা রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের উভয় পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। সদর থানার ওসি ময়নুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনায় জড়িত সন্দেহে আমজাদ ও বাবু নামের দুইজনকে মঙ্গলবার সকালে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস