চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারীতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একটি সাব স্টেশনে আগুনে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল মান্নান আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হাটহাজারীর ১১ মাইল এলাকায় ২৩০/১৩২ কেবিপি সাব স্টেশন ও ১৩২/৩৩ কেবি ট্রান্সফরমার ৬৩ এমবিএ বিদ্যুৎ সংযোগস্থলের ট্রান্সফরমারে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি গিয়ে সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
পিজিসিবির হাটহাজারী সাবস্টেশনের একজন কর্মকর্তা জানান, একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হলেও বিকল্প ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন সচল রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১০৯ ঘ.
bdnews24