২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে পাটুরিয়ায় ট্রাক পারাপার বন্ধ

যানজট নিরসনে ঈদুল ফিতরের পাঁচদিন আগে থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। তবে জরুরি পণ্যবাহী ট্রাক এর আওতায় পড়বে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

মানিকগঞ্জ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসনে ঈদুল ফিতরের পাঁচদিন আগে থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। তবে জরুরি পণ্যবাহী ট্রাক এর আওতায় পড়বে না। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া জানান, ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে যানজট নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঈদকে সামনে রেখে পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা হবে বলে জানান তিনি। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, এএসপি (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/২০১০ ঘ.