২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি জমি উদ্ধারে সংসদীয় তদন্ত কমিটি

ঢাকা মহানগর ও সাভারের নবাব এস্টেট এবং সাভার ও গাজীপুরের ভাওয়াল এস্টেটের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে একটি সংসদীয় তদন্ত কমিটি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর ও সাভারের নবাব এস্টেট এবং সাভার ও গাজীপুরের ভাওয়াল এস্টেটের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে একটি সংসদীয় তদন্ত কমিটি হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, অনুসন্ধানের মাধ্যমে তদন্ত পরিচালনা ও রিপোর্ট তৈরির জন্য কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হককে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট ওই সাব-কমিটি গঠন করা হয়। এস এ রেকর্ড থাকা সত্ত্বেও কী পরিমাণ সরকারি জমি বা অধিগ্রহণকৃত জমি বেদখলে রয়েছে অথবা কী পরিমাণ জমি উদ্ধার করা হয়েছে তা নির্ধরণের বিষয়ে করণীয় নির্ধারণে বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে তালিকা অনুযায়ী মন্ত্রণালয়কে দ্রুততর সময়ে জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটির সদস্য ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা, প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান, রওশন এরশাদ, এ কে এম হাফিজুর রহমান, মো. শাহাব উদ্দিন, মো. আব্দুল হাই, মতিউর রহমান এবং রণজিত কুমার রায় বৈঠকে অংশ নেন। ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লি