হবিগঞ্জ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের তালুগড়াইয়ে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এতে আহত হয়েছে ৫ জন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ঢাকাগামী কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দু'টি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অজ্ঞাত একজন মারা যায়। তার বয়স আনুমানিক ৬০ বছর।
গাড়ি দু'টি আটক করা হয়েছে। চালকরা পালিয়ে গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৪৩ ঘ.
bdnews24