২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাজীবিদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

বভিন্ন পেশায় সম্পৃক্ত বিশিষ্টজনদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন পেশায় সম্পৃক্ত বিশিষ্টজনদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শিক্ষক, সাংবাদিক, আইনজীবি, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, জাতীয় অধ্যাপক ও সংস্কৃতিকর্মীসহ পেশাজীবীদের জন্য এ ইফতার আয়োজন করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অধ্যাপক রেহমান সোবহান, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, পিকেএসএফ'র চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, কাজী সালাউদ্দিন, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক প্রধানমন্ত্রীর সঙ্গে মূল মঞ্চে ইফতার করেন। সম্পাদকদের মধ্যে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, গত বছর প্রকাশনা বন্ধ হওয়া দৈনিক অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বাসস'র প্রধান সম্পাদক ইহসানুল করিম, নিউ এজ সম্পাদক নুরুল কবির, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বৈশাখী টেলিভিশন-এর মনজুরুল আহসান বুলবুল ইফতারে অংশ নেন। এছাড়ার বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, পিযুষ বন্দোপাধ্যায়, কবি মহাদেব সাহা ও নির্মলেন্দু গুণ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, শিল্পী শাহাবুদ্দিন, গায়ক ফকির আলমগীর, জ্যেষ্ঠ আইনজীবি আমির উল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান, আবদুস সালাম মুর্শিদী, আনিসুল হক, খোন্দকার ইব্রাহিম খালেদ, ব্যারিস্টার রফিকুল হক, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, এ টি এম শামসুজ্জামান, জাতীয় অধ্যাপক এম আর খান প্রমুখ ইফতারে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এএইচ/পিডি/২০০৫ ঘ.