২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ঝড়ো হাওয়ার কারণে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ো হাওয়ার কারণে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় মৌসুমী বায়ু (বর্ষা) প্রবল রয়েছে। সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্য