২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ভোলা-চরফ্যাশন সড়কের কমরউদ্দি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ভোলা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-চরফ্যাশন সড়কের কমরউদ্দি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত অটোরিক্সা চালক আব্দুল খালেক সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাসিন্দা। আহতদের মধ্যে মাকসুদ (৪০), শহিদ (৩১), রুস্তুম আলী (৪০) ও অজ্ঞাত পরিচয় একজনকে প্রথমে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সদর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুস ছালাম জানান, চরফ্যাশন থেকে ভোলাগামী সী-বার্ড পরিবহন নামের যাত্রীবাহী বাসটি কমরউদ্দি এলে বিপরীতমুখী একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১০ জন। তর লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ভোলা-চরফ্যাশন সড়কে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৫৯ ঘ.