২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্যের কারাদণ্ড

হত্যাচেষ্টা মামলায় নওশের আলী নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 10:51 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

মাগুরা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যাচেষ্টা মামলায় নওশের আলী নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার মাগুরা বিচারিক হাকিম আদালত-১ এর বিচারক মো. বুলবুল ইসলাম এ রায় দেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী। দণ্ডপ্রাপ্ত নওশের আলী সদর উপজেলার জগদল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য। তার বাড়ি জাগলা গ্রামে। বাদী পক্ষের আইনজীবী শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, স্থানীয় একটি পুকুর ইজারা নেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের আনিসুর রহমান সাচ্চুর সঙ্গে নওশেরের বিরোধ চলছিলো। এর জের ধরে ২০০৯ সালের ১ এপ্রিল রাতে আনিসুরকে জাগলা বাজারে নওশের ও তার ২/৩ সহযোগী কুপিয়ে হত্যার চেষ্টা করে। ২ এপ্রিল আনিসুর এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। আইনজীবী জানান, সোমবার দুপুরে আদালত আসামি নওশেরের উপস্থিতিতে মামলার রায় দেয়। নওশেরকে এক বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৪৮ ঘ.