ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানি মৌলবাদীদের কাছ থেকে অস্ত্র নেওয়ার কথা স্বীকার করেছেন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর প্রধান অরবিন্দ রাজখোয়া। তিনি বলেছেন, সমুদ্রপথে আসা এ অস্ত্র ভারতে ঢুকতো বাংলাদেশ হয়ে।
ভারতের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে উলফা নেতার বক্তব্য উদ্ধৃত করে নিউজ রোববার এ সংবাদ প্রকাশ করেছে।
রাজখোয়া বলেন, বিচ্ছিন্নতাবাদী ভারতীয় এ সংগঠনটি ১৯৯০ সাল থেকে পাকিস্তানি মৌলবাদী শক্তির কাছ থেকে অস্ত্র পেয়ে আসছে।
উলফার সঙ্গে ভারতীয় সরকারের শান্তি আলোচনা করতে ৫৭ বছর বয়সী রাজখোয়া বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন।
রাজখোয়া জানান, তাদের চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্রের চালানসহ বেশকিছু জাহাজ ধরা পড়ে। একটিতে ধরা পড়ার হাত থেকে বাঁচতে সব অস্ত্র সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিলো। তবে বেশিরভাগ চালানই তাদের হাতে পৌঁছে যেত।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। ওই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে মামলা দুটি করে।
স
bdnews24