২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চালু হচ্ছে বিআরটিসি বাস

ছয় বছর পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবারো বিআরটিসি বাস সার্ভিস চালু হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় বছর পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবারো বিআরটিসি বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। মঙ্গলবার এই সার্ভিস উদ্বোধন করা হবে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলের জন্য কোরিয়া থেকে আমাদানী করা নতুন ২৫টি বাস ইতোমধ্যেই বিআরটিসির নারায়ণগঞ্জ ডিপোতে এসে পৌঁছেছে। বিআরটিসি'র চেয়ারম্যান মেজর (অব) এমএম ইকবাল জানান, এই বাসের ভাড়া হবে বেসরকারি বাসের চেয়ে ২ টাকা কম। বেসরকারি বাস ভাড়া জনপ্রতি নেয়া হচ্ছে ২৭ টাকা। বিআরটিসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। এদিকে এই বাস সার্ভিসের ভাড়া ২২ টাকা নির্ধারণ করার আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি এবং যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। স