২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকার কেরানীগঞ্জে পূর্ব বন্দ ডাকপাড়ায় এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 10:17 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে পূর্ব বন্দ ডাকপাড়ায় এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মাদক নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। নিহত যুবকের নাম মো.পারভেজ (২৫)। তার বাসা পূর্ব বন্দ ডাকপাড়ায়। বাবার নাম ফারুক মিয়া। এক ভাই দুই বোনের মধ্যে পারভেজ ছিলেন দ্বিতীয়। পারভেজের ভগ্নিপতি মো. আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে পারভেজ ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ শেষে বাসায় আসে। পরে শাহিন ও জব্বার নামের দুই যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। ছুরিকাহত পারভেজকে উদ্ধার করে স্বজনরা রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৩টার দিকে পারভেজ মারা যায়। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মাসুম নামের এক যুবকও ছুরিকাহত হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারভেজের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে কিনা আমি নিশ্চিত নই। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/কেএমএস/১৬১৫ ঘ.