মুন্সীগঞ্জ, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় একতা ক্লিনিকে শাহবাজ নামের ৪২ দিন বয়সী শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ ওই ক্লিনিকের সেবিকা মাকসুদা আক্তার (২৩), ইনচার্জ মোস্তাফিজুর রহমান রনি (২৪) ও সহকারী ইমরান হোসেনকে (২০) আটক করেছে।
সদর থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার পানাম গ্রামের মো. রিপন হোসেন বিকালে তার ছেলে শাহবাজকে শহরের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল মতিনের কাছে নিয়ে যান। তিনি ব্যবস্থাপত্র দিয়ে একটি কি
bdnews24