চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় ৬০০টি ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার প্রথম প্রহরে শিকলবাহা মাস্টারহাট বাজারে অভিযান চালিয়ে মো. সাদেককে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ পৌর এলাকার পুরান পলান পাড়ার আলী জোহারের ছেলে।
র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদেক স্বীকার করেছে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।
তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এএসপি।
এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএম/১৯৩৯ ঘ.
bdnews24