নরসিংদী, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ তিন 'মাদক ব্যবসায়ী'কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে হাসনাবাদ এলাকায় এ অভিযানে ১২৭ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় দু'টি সিএনজি অটোরিকশাও আটক করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এনামুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী কামাল হোসেন (৩০), খলিল মিয়া (৩০) ও শহীদ মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24