২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় আটক

অতিরিক্ত ডলার ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক ভারতীয়কে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত ডলার ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক ভারতীয়কে আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হরিশ চন্দ্র উপল (৪৮) নামে ওই ব্যক্তিকে আটক করে শুল্ক কর্মকর্তারা। তার কাছ থেকে ৫০ হাজার মার্কিন ডলার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কাার জব্দ করা হয়েছে। হরিশ শুল্ক কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি আবুল খায়ের গ্র"পের এক জন কর্মকর্তা। বিমানবন্দরে কর্মরত চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শোয়েব উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দরে ব্যাগ পরীক্ষার সময় হরিশের ব্যাগের ভেতরে ডলার এবং স্বর্ণালঙ্কার পাওয়া যায়। তিনি জানান, কেউ ঘোষণা না দিয়ে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত নিতে পারেন। কিন্তু হরিশ ঘোষণা ছাড়াই ৫০ হাজার ডলার বহন করছিলেন। হরিশকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে জানিয়ে কাস্টমস কর্মকর্তা শোয়েব বলেনন, তার বিরুদ্ধে মুদ্রাপাচার আইনে মামলাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এমআই/১৮১০ ঘ.