২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হিযবুত তাওহীদের ৪ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে বিপুল পরিমাণ লিফলেট এবং বইসহ ইসলামী জঙ্গি সংগঠন হিযবুত তাওহীদের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

রাজশাহী, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে বিপুল পরিমাণ লিফলেট এবং বইসহ ইসলামী জঙ্গি সংগঠন হিযবুত তাওহীদের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার প্রথম প্রহরে র‌্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের একটি দল মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- বাজে কাজলা এলাকার মো. মানিক (৩৫), আশরাফ (৩০), আসলাম (২৪) ও মো. সুজন (১৯)। তাদের কাছ থেকে হিযবুত তাওহীদের নয়শ কপি লিফলেট, ৬০টি পোস্টার, চারটি বই এবং একটি সিডি উদ্ধার করা হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা মানিকের বাড়িতে বৈঠক করছিল। খবর পেয়ে র‌্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এসময় অজ্ঞাতনামা আরো কয়েকজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হিযবুত তাওহীদের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার কথা করেছে। পরে তাদের মতিহার থানায় হস্তান্তর করা হয়। মতিহার থানার ওসি আকবর আলী জানান, বিকালে চার জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৫৫ ঘ.