২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় লাশ উদ্ধার

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে নদীতে নৌকাডুবিতে এ ব্যক্তি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে নদীতে নৌকাডুবিতে এ ব্যক্তি মারা যান। পুলিশ জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ ঘাট বরাবর বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় লাশটি (২০) পাওয়া যায়। উদ্ধারকৃত লাশটি সাত দিন আগে বুড়িগঙ্গার পশ্চিম পাড়ের ট্রলার দুর্ঘটনায় নিহতদের এক জনের বলে ধারণা করছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃতের পরনে একটি কমলা রঙ্গের গেঞ্জি ও কালো রঙয়ের প্যান্ট রয়েছে। তিনি বলেন, "লাশটি ছয় সাত দিনের পুরোনো, প্রায় পচে গেছে। তাই ধারণা করা হচ্ছে, সাত দিন আগে ঘটে যাওয়া ট্রলার দুর্ঘটনার লাশ এটি।" ময়না তদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নজরুল। গত ৩০ জুলাই রাতে বুড়িগঙ্গায় একটি নৌকা ডুবে যায়। এর ছয় যাত্রীর লাশ আগে উদ্ধার করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/এমআই/১৫২৬ ঘ.