২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

রাজধানীর শ্যামলীতে একটি পোশাক তৈরির কারখানায় শুক্রবার গভীর রাতে আগুন লাগলে সোয়া দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 07:43 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামলীতে একটি পোশাক তৈরির কারখানায় শুক্রবার গভীর রাতে আগুন লাগলে সোয়া দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। আদাবর থানার ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে শ্যামলীর মমতাজ ম্যানশনে এলএল নিটওয়্যার নামের ওই কারখানার চতুর্থ তলায় আগুন লাগে। ফায়ার ব্রিগেডের সাতটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। গভীর রাতে বৃষ্টির মধ্যেও কয়েকশ লোক ভবনটির বাইরে ভিড় করেন। রাত পৌনে ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষ জানায়। আদাবর থানার ওসি জাকির হোসেন বলেন, রাতে কারখানার কাজ বন্ধ থাকায় সেখানে কেউ ছিল না বলে গার্মেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০৩০২ ঘ.