২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনিয়ার সুস্থতা কামনায় হাসিনার বার্তা

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেন, "বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার ব্যক্তিগত ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আমরা সব সময় আপনার জন্য দোয়া করছি।" শেখ হাসিনা শুক্রবার ওই বার্তা পাঠান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুক্রবার কংগ্রেসের মুখপাত্র জনার্দন দ্বিবেদি জানান, বৃহস্পতিবার সোনিয়ার দেহে সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন এবং সুস্থ্য হয়ে উঠছেন। তবে তিনি কোন দেশে আছেন বা কেন তার অস্ত্রোপচার করা হয়েছে- সে বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে সোনিয়া যুক্তরাষ্ট্রের কোথাও চিকিৎসাধীন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, "অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়া যাতে মসৃণ ও সফল হয় সে জন্য আমি আন্তরিকভাবে প্রার্থনা করছি। "বাংলাদেশের জনগণ আপনার বন্ধুত্ব ও ভালোবাসার এবং সা