জয়পুরহাট, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় শুক্রবার সকালে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ফরিদুল ইসলাম (৩০) মিনিগাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
ক্ষেতলাল থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় মুশুলধারে বৃষ্টিপাতের সময় ফরিদুল পাশের মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২০৫৩ ঘ.
bdnews24