বরিশাল, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলা থেকে রিভলবার ও গুলিসহ সর্বহারা দলের সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার ভোরে পশ্চিম নারায়ণপুর গ্রামে এ অভিযান চালানো হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-৮ এর ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হাফিজুর রহমান খান ওরফে বাচ্চু (৫০) সর্বহারা দলের জিয়া গ্র"পের সদস্য। তিনি উপজেলার গুঠিয়া ইউনিয়ন পশ্চিম নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
হাফিজুরের ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘর থেকে দুই রাউন্ড গুলিসহ ছয় একটি রিভলবার উদ্ধার করা হয়।
বাচ্চু অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি করত। তার বিরুদ্ধে উজিরপুর থানায় চাঁদাবাজি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এই ঘটনায় র্যাব মামলা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭২৬ ঘ.
bdnews24