২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ট্রাক চাপায় মটর সাইকেল চালক নিহত

বাগেরহাট সদর উপজেলায় ট্রাক চাপায় এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

বাগেরহাট, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলায় ট্রাক চাপায় এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট-পিরোজপুর সড়কে ফতেপুর গোডাউন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ হাওলাদার (৩২) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাচিকাটা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে। বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, বিকেল ৫টার দিকে পিরোজপুর থেকে খুলনাগামী একটি ট্রাক ফতেপুর গোডাউনের কাছে বাগেরহাটগামী একটি মটর সাইকেলকে পিছন থেকে চাপা দিলে এর চালক মারুফ ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০১৯ ঘ.