২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি সদস্যের বস্তাবন্দি লাশ উদ্ধার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আমজেদ আলী সরদারের (৫৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

শরীয়তপুর, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আমজেদ আলী সরদারের (৫৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বরিশালের মুলাদি উপজেলার সাহেব রামপুর লঞ্চঘাটের কাছে চরসাহেব রামপুর নামক স্থানে আড়িয়াল খাঁ নদী থেকে বৃহস্পতিবার দুপুরে ভাসমান অবস্থায় বস্তাবন্দি আমজেদের লাশ উদ্ধার করা হয়। মুলাদি থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ আহম্মেদ জানান, পাঁচদিন আগে তিনি শরীয়তপুর শহর থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নশাশন ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন তালুকদার জানান, লাশ ময়না তদন্তের জন্য বরিশাল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯২৯ ঘ.