ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার পলাতক দুই আসামিকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- মো. মোকলেছুর রহমান সুমন ও আনোয়ার জাহিদ ওরফে জাহিদ হাসান সেতু।
বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ২০০৫ সালের ১৭ অগাস্ট টাঙ্গাইল জেলার মধুপুর থানা বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে কাছে বোমা বিস্ফোরণ মামলার অন্যতম আসামি সুমন। একই দিন মেহেরপুর আদালত চত্বরে বোমা হামলার আসামি সেতু।
২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের ৬১টি জেলার পাঁচশরও বেশি স্থানে একসঙ্গে বোমা হামলা হয়েছিলো।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০০৭ সালে ৯ জুলাই মুক্তাগাছার ইছাখালিতে রফিক মাস্টার হত্যা মামলার ফেরারি আসামি নুর মোহাম্মদ ওরফে রায়হান ওরফে আল মামুনকে আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/আরএ/১৬১৭ ঘ.
bdnews24